০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

শেরপুরে আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে শিশুদের জন্য বিষাক্ত কেমিক্যাল ও নিষিদ্ধ ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো নিবন্ধন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। আইসক্রিম আকর্ষণীয় করতে এতে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সোডিয়াম সাইক্লামেট (ঘনচিনি) এবং টেক্সটাইল গ্রেডের বিষাক্ত রঙ মেশানোর প্রমাণ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে কারখানার মালিক শিহাব উদ্দিন প্রিন্স (৪৮) তাঁর অপরাধ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া ফ্রিজে থাকা বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও বিষাক্ত কাঁচামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে শেরপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল জানান, “শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬