০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে ছেলে সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডাদেশের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার অন্য তিন আসামি-নিহতের স্ত্রী আছিয়া খাতুন, ছেলে জাবেদ ও পুত্রবধূ ময়না খাতুনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ জুলাই সদর উপজেলার স্বল্প যশোদল ভুবিরচর গ্রামে আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে তার স্ত্রী আছিয়া খাতুনের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন আবু বাক্কার। এই ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী, সন্তান ও পুত্রবধূদের সঙ্গে তার চরম বিরোধ তৈরি হয়।

এরই জেরে ওই বছরের ৩০ জুলাই রাতে ঘুমন্ত অবস্থায় আবু বাক্কার সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরদিন সকালে ছেলে সেলিম নিজে থেকেই তার বাবাকে হত্যার কথা চিৎকার করে বলতে থাকেন। একপর্যায়ে অনুতপ্ত হয়ে তিনি নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আবু হানিফ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৮:২৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬