০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার পর মামলা

বগুড়ার শেরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই ভাই ও তাঁদের মাকে পিটিয়ে আহত করার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পরদিন শুক্রবার মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় রাব্বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল আলীম অভিযোগ করেন, অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাঁকে, তাঁর ভাই শামীম রেজা ও মা জোবেদা বেগমকে মারধর করেন। এ সময় শামীমের পকেট থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে আব্দুল আলীমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন থাকায় তাঁর স্বাক্ষর করা এজাহার স্বজনের মাধ্যমে থানায় জমা দেওয়া হয়। এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলার পর মামলা

Update Time : ০৭:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬