০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী অন্তরা ব্যানার্জি গ্রেপ্তার

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফের (ভারতের রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ভারতের রেল পুলিশ।

অন্তরার বিরুদ্ধে অভিযোগ, ১২ অগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর বিরুদ্ধে পোশাক খুলে ব্লেড হাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বাঙালি অভিনেত্রী অন্তরা শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন। তাঁর কাছে ছিল স্লিপার ক্লাসের টিকিট। অভিযোগ, সেই টিকিট থাকা সত্ত্বেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন।

ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায়। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি আসন ছাড়তে অস্বীকার করায় ওই যাত্রী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আরপিএফকে জানান।

আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অন্তরা।

এদিকে এ ঘটনায় মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া, প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে আঘাত করা, নিরাপত্তার জন্য হুমকি দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে জামিনে মুক্তি দেয়া হয়েছে তাকে।

উল্লেখ্য, অন্তরার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। ক্যারিয়ারের শুরু মডেলিং এবং ক্লাসিক্যাল ডান্সার হিসেবে। পরবর্তীতে হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন। ‘গুমরাহ’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘কসৌটি জিন্দেগি কি’ এবং ‘কবচ ২’-এর মতো জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। ২০১৪ সালে ‘দ্য শোকিন্স’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ সিনেমায়ও অভিনয় করেছেন অন্তরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও দুই প্রতারক

অভিনেত্রী অন্তরা ব্যানার্জি গ্রেপ্তার

Update Time : ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬