০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান

শোবিজ অঙ্গনে বিভিন্ন সময়ে তারকাদের প্রেম, বিয়ে কিংবা নানা গুঞ্জন নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়। সম্প্রতি ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কোনো বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়ানো নয়, বরং নিজের কাজ ও মানসিক শান্তি রক্ষা করাকেই প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী।

গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আয়মান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। থাকে না, কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে। তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব… এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই আমি বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ… আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান

Update Time : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬