০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মোমবাতি মিছিল

লোডশেডিং, গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে এ মিছিলে করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

মিছিলে উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে। ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি। যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।

তিনি বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ। আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।

এরপর জামায়াতের নেতাকর্মীরা মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেন। তারা স্লোগান দেন, ‘খাম্বায় খাম্বায় কারেন্ট দে, নইলে গদি ছাইড়া দে’। তারা লোডশেডিং এবং গ্যাসের সংকটের জন্য সরকারকে দায়ী করে স্লোগান দেন।

মিছিলে অংশ নেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ আরো অনেকেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

লোডশেডিংয়ের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মোমবাতি মিছিল

Update Time : ০৭:৫৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬