বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩২ সদস্যবিশিষ্ট কমিটিতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নতুন কমিটি প্রদান করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















