০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি!

বগুড়ার সান্তাহার নতুন বাজার বাঁশহাটিসংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গ্লাস ও ফ্রেম চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাশিয়ার শামছুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পান যে চোরেরা মসজিদের দক্ষিণ পাশে থাই গ্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিন চোর দেখে চিৎকার করলে চোরেরা মসজিদের থাই গ্লাস জঙ্গলের ভিতরে ফেলে রেখে থাইয়ের ফ্রেম চুরি করে নিয়ে যায়।

পরে চুরি হওয়া থাইয়ের ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রতুল কুমার মন্ডল বলেন, যত দ্রুত সম্ভব চুরি হওয়া থাই গ্লাসের ফ্রেম উদ্ধার ও চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি!

Update Time : ০৭:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬