০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এবার অভিনয় জগতে নাম লেখালেন রোনালদো

মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নাট্যধর্মী সিরিজ ‘দ্য আর্লি ডেজ’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পর্তুগিজ তারকা। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, সিরিজটিতে রোনালদোর সঙ্গে যুক্ত হচ্ছেন আর্সেনালের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। একটি সূত্রের দাবি, এই প্রকল্পে থাকা তারকাদের কারণে সিরিজটির সম্প্রচার স্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মর্যাদা, সেই সঙ্গে অভিনয়শিল্পীদের তালিকা—সব মিলিয়ে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রকল্প। নাট্যজগতে রোনালদোর পদার্পণ অনেকের কাছেই বিস্ময়কর।

সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে, যে চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। গল্পের ধারণাটি এসেছে বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডিনের কাছ থেকে, যিনি সিরিজটির নির্বাহী প্রযোজকদের একজন। অঁরি তাঁর প্রতিনিধিত্ব করেন।

সিরিজটি নির্মাণ করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস। খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করেন রোনালদো। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বেনেট। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বারনেট এফসির মাঠে শুটিংয়ের প্রথম দিনে কাজ করতে দেখা গেছে অঁরিকে।

চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় ম্যাথিউ ভন বলেছিলেন, ‘রোনালদো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছে, যা আমি কখনো লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় আছি।’

অভিনয় জগতে নাম লেখানো প্রসঙ্গে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়। নতুন নতুন অভিযানের অপেক্ষায় আছি।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এবার অভিনয় জগতে নাম লেখালেন রোনালদো

Update Time : ০৭:৪৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬