০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অভিনয় করতে দেখা যাবে একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে।

শুধু তাই নয়, এতে প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরো বেড়েছে।

সেই প্রেক্ষাপটেই নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।
জানা গেছে, সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজ খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস।

রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।

‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। রোনালদো তার এই নতুন যাত্রা প্রসঙ্গে বলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’

বলা দরকার, ‘ডে ওয়ানস’ সিরিজে রোনালদো ছাড়া আরো অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটি কবে এবং কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Update Time : ০৫:৩৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬