০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভিন্নধর্মী আয়োজন নিয়ে ফিরেছেন মুনমুন

একসময় টেলিভিশনের পর্দায় নিয়মিত উপস্থিতি, প্রাণবন্ত উপস্থাপনা আর সাবলীল কথোপকথনের জন্য দর্শকের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন রুমানা মালিক মুনমুন। এরপর ব্যক্তিগত কারণে কানাডায় স্থায়ী হলে দীর্ঘ সময় দেশের বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন মুনমুন। তাঁর এই প্রত্যাবর্তন ঘটেছে একটি ভিন্নধর্মী, গবেষণাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে।

বঙ্গ বিডির নতুন আয়োজন ‘লেজেন্ড অ্যান্ড লিগ্যাসি’তে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে মুনমুনকে। অভিনয়, সংগীত, সাহিত্য, নাটক, নৃত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীদের জীবন-সংগ্রাম, সৃষ্টিশীলতা ও অভিজ্ঞতার গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

ইতোমধ্যে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রথম পর্বে অতিথি ছিলেন দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। দ্বিতীয় পর্বে ছিলেন তারিক আনাম খান। পরের পর্বগুলোতে দেখা যাবে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা আবুল হায়াত, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খানসহ বিভিন্ন অঙ্গনের আরও অনেক বরেণ্য ব্যক্তিকে।

অনুষ্ঠানটির পরিচালক সাজ্জাদ হুসাইন জানান, দেশের সংস্কৃতি ও শিল্পাঙ্গনের কিংবদন্তি ব্যক্তিদের জীবন ও কর্মকে নথিভুক্ত করার চিন্তা থেকেই লেজেন্ড অ্যান্ড লিগ্যাসির পরিকল্পনা। তাঁর ভাষায়, ‘এই মানুষগুলোর অভিজ্ঞতা শুধু বর্তমানের জন্য নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মূল্যবান দলিল। সেই গল্পগুলো সংরক্ষণ করাই আমাদের মূল উদ্দেশ্য।’

মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই তাঁর ওপর আস্থা ছিল। মুনমুনের উপস্থাপনার স্বাভাবিকতা, অতিথিকে স্বাচ্ছন্দ্য দেওয়ার দক্ষতা এবং পরিমিত উপস্থাপন ভঙ্গিই তাঁকে এই অনুষ্ঠানের জন্য উপযুক্ত করেছে।

১৩ পর্বের এই অনুষ্ঠানটির শুটিং শেষ করে চলতি মাসের মাঝামাঝি আবার কানাডায় ফিরে গেছেন মুনমুন। অনুষ্ঠানটি নিয়ে তিনি বলেন, ‘এই আয়োজনের ধারণাটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। শুধু বিনোদনের জন্য নয়; দেশের গুণী মানুষদের জীবন ও কাজ নিয়ে অর্থবহ আলোচনা দর্শকের সামনে তুলে ধরার সুযোগ ছিল বলেই উপস্থাপনা করতে রাজি হয়েছি। আশা করছি, আমার ভক্ত এবং দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন।’

মুনমুনের এই প্রত্যাবর্তন অনেকের কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, কিছুদিন আগেই একটি পডকাস্টে তিনি জানিয়েছিলেন, শুধু পর্দায় থাকার জন্য তিনি আর উপস্থাপনায় ফিরতে চান না। বরং গবেষণাভিত্তিক, চিন্তাশীল ও দর্শকের জন্য মূল্যবান কোনো কনটেন্ট পেলেই কাজ করবেন। সেই ঘোষণার বাস্তব রূপই যেন লেজেন্ড অ্যান্ড লিগ্যাসি।

২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মুনমুন। পরে তৌকীর আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে নজর কাড়েন। নাটকেও অভিনয় করেছেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের চেয়ে উপস্থাপক হিসেবেই বেশি জনপ্রিয়তা পান। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, লাইভ শো ও বিশেষ আয়োজনে তাঁর আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

অভিনয় প্রসঙ্গে এখনও বেশ বিনয়ী মুনমুন। তিনি জানিয়েছেন, দেশের বাইরে থাকাকালে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে মুগ্ধ হয়েছেন। সহশিল্পীদের অভিনয়ের প্রশংসা করলেও নিজের অভিনয় নিয়ে তাঁর মূল্যায়ন, ‘আমি অভিনয়ে অতটা ভালো নই। সে কারণেই অভিনয়টা আর চালিয়ে যাইনি।’

কাহিনি স্টুডিওস ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রতি বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে লেজেন্ড অ্যান্ড লিগ্যাসির নতুন পর্ব।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ভিন্নধর্মী আয়োজন নিয়ে ফিরেছেন মুনমুন

Update Time : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬