০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশু মারা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুরা হলো-ওই গ্রামে রাজমিস্ত্রি ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮), তার মেয়ে সুরাইয়া (৬) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দুপুর ১টার দিকে ওই গ্রামের এক নারী গুচ্ছগ্রাম সংলগ্ন পুকুরে প্রথমে জাকিরুলের ভাসমান মরদেহ দেখতে পান। পরবর্তীতে গ্রামের মানুষ এসে পুকুর থেকে শিশু ফাইমের মরদেহ উদ্ধার করে। এরপর কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, ওই তিন শিশু পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহতো, তিন শিশু মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

Update Time : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬