০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করতোয়া ও ফুলজোড় নদী রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি

করতোয়া ও ফুলজোড় নদীর দখল, দূষণ এবং নদী সুরক্ষায় করণীয় নির্ধারণে বুধবার (১৫ জুলাই) বগুড়ার এনজিও ফোরাম মিলনায়তনে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষ, মৎস্যচাষী, কৃষক, পরিবেশবিদ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। বক্তারা নদীর দখল ও দূষণ বন্ধ, শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিজেরা করি-এর সমন্বয়কারী ও এএলআরডির চেয়ারম্যান খুশী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।

সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আছাদুজ্জামান হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. সামসুদ্দীন ফিরোজ, জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোছা. রিপা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা।

গণশুনানির শুরুতে করতোয়া ও ফুলজোড় নদীর দূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি, জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদের ওপর এর প্রভাব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মূল প্রবন্ধে সানজিদা খান রিপা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে করতোয়া ও ফুলজোড় নদী দখল ও দূষণের শিকার হয়েছে। প্রথমে গৃহস্থালির বর্জ্য এবং পরে শিল্পবর্জ্য ও নদীদখলের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে এসআর কেমিক্যালস ও মজুমদার এগ্রো প্রোডাক্টসের শিল্পবর্জ্যে নদীর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এপ্রিল মাসে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার চারটি স্থানে সরেজমিন পরিদর্শনেও একই ধরনের দূষণের চিত্র পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

গণশুনানিতে ভুক্তভোগীরা নদী দূষণের ফলে জীবিকা, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের কথা তুলে ধরেন। মৎস্যচাষী কেএম সিদ্দিকুর রহমান বলেন, ২০২৩ সালে দূষিত পানির কারণে খাঁচায় চাষ করা মাছ মারা গিয়ে প্রায় ৮০ জন চাষি ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ক্ষতির মুখে পড়েন। তিনি অভিযোগ করেন, বছরে চার থেকে পাঁচবার নদীতে রাসায়নিক বর্জ্য ফেলা হয়।

সিরাজগঞ্জের কৃষক কবির হোসেন বলেন, দূষিত নদীর পানি দিয়ে সেচ দেওয়ায় ধানের ফলন কমে যাচ্ছে। নদীর মাছ, ঝিনুক খেয়ে হাঁস মারা যাচ্ছে এবং গবাদিপশুর শরীরে ঘা হচ্ছে। তিনি বলেন, “নদী আমাদের জীবন, নদী আমাদের মা। আমরা আমাদের নদী ফিরে চাই।”

দেলোয়ারা খাতুন বলেন, দূষণের কারণে হাঁস পালন বন্ধ হয়ে গেছে, শিশু ও নারীদের চর্মরোগ বাড়ছে এবং বিকল্প পানির ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে দূষিত নদীর পানি ব্যবহার করছে।

শ্যামল হালদার ও অমৃত চন্দ্র হালদার জানান, নদীতে মাছ না থাকায় তারা বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন।

সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক সাজু মিয়া বলেন, গোবিন্দগঞ্জের খুলশী এলাকায় নির্মিত স্লুইস গেটের কারণে করতোয়া নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। পাশাপাশি নগরীর বর্জ্য ও শিল্পকারখানার বর্জ্য সরাসরি নদীতে মিশছে। তিনি খুলশীর স্লুইস গেট অপসারণ, সব শিল্পকারখানায় কার্যকর ইটিপি পরিচালনা এবং দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বেলার রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল বলেন, ২০১২ সাল থেকে শিল্পবর্জ্যের কারণে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূষণ বন্ধে বেলা জনস্বার্থে একাধিক মামলা করেছে এবং আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি নদী পুনরুদ্ধারে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

স্বপ্ন-এর নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, নদী রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; প্রতিটি নাগরিকেরও। ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ ছাড়া নদী রক্ষা সম্ভব নয়।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, শিল্পকারখানাগুলো চালু থাকলেও সব সময় ইটিপি সচল রাখতে হবে। এ জন্য নিয়মিত মনিটরিং এবং একটি পৃথক টাস্কফোর্স গঠনের প্রয়োজন রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ বলেন, নদীতে বর্জ্য ফেলা বন্ধে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।

বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, করতোয়া নদী পুনরুদ্ধারে সরকার কাজ করছে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন হলে খুলশীর স্লুইস গেট অপসারণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, নদীর দূষণের প্রকৃত কারণগুলো চিহ্নিত করে সমাধান করা গেলে নদীর প্রাণ ফিরবে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আছাদুজ্জামান হক জানান, করতোয়া নদী পুনঃখননের জন্য প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে নদীর প্রবাহ ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, নদী দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নদী দখল ও দূষণ রোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, নদী দখল ও দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে করতোয়া ও ফুলজোড় নদী রক্ষা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

করতোয়া ও ফুলজোড় নদী রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি

Update Time : ০৭:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬