১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোলের সঙ্গে আরও একটি গোল যোগ করে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের শুরুতে বলের দখল ধরে রেখে খেলতে চেয়েছিল মরক্কো। তবে প্রথম পাঁচ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় কানাডা এবং একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণকে ব্যস্ত রাখে।

ম্যাচের ১১তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে সবচেয়ে বড় সুযোগ পায় কানাডা। আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেই নিচু শট নিলেও পা বাড়িয়ে দুর্দান্ত সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

এরপর দুই দলই মাঝমাঠে বলের দখল নিয়ে লড়াই করলেও খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো

Update Time : ০৪:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬