১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শাজাহানপুরে ছিনতাইকারীদের কবলে কারারক্ষী

বগুড়ায় ছিনতাইকারীরা মেহেদী হাসান নামে এক কারারক্ষীকে চাকু-ছোরার ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। গত মঙ্গলবার ভোরে এঘটনা ঘটে। এব্যাপারে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের কবলে পড়া মেহেদী হাসান বগুড়া কারাগারে কর্মরত আছেন।

কারারক্ষী মেহেদী হাসান বলেন, ঢাকায় প্রয়োজনীয় কাজ শেষে তিনি গতকাল মঙ্গলবার ভোর ৪ টার দিকে বাসযোগে এসে বগুড়া মহানগরের বনানীতে নেমে একটি রিকশায় চেপে ব্যারাকে ফিরছিলেন। পথে পুলিশ লাইন্সের দক্ষিণপাশে বাঁশপট্টি এলাকায় তিনি ৩-৪ জন ছিনতাইকারীর কবলে পড়েন।

এসময় ছিনতাইকারীরা তাকে চাকু-ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি মানিব্যাগ, একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ট্রাভেলব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মানিব্যাগে তার ৩ হাজার টাকা, একটি চেক বই ও ট্রাভেল ব্যাগে কাপড় ছিল। তবে ছিনতাইকারীরা তার ট্রাভেল ব্যাগ ও চেক বই ঘটনাস্থালে ফেলে রেখে যায়। পরে তিনি সেগুলো উদ্ধার করেন। এব্যাপারে তিনি শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শাজাহানপুন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আকরাম আলী বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন কারারক্ষী মেহেদী হাসান। এঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

শাজাহানপুরে ছিনতাইকারীদের কবলে কারারক্ষী

Update Time : ০৭:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬