০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কিয়ারার পরিবারে কে ছিলেন সালমানের প্রেয়সী?

বলিউড সুপারস্টার সালমান খান অবিবাহিত হলেও তার প্রেমজীবন বরাবরই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেতার অনেক প্রেমিকার কথা শোনা গেলেও কখনো একজন মডেলের কথা শোনেননি। সেই মডেল ছিলেন বরাবরই অন্তরালে।

সালমানের প্রথম প্রেমিকা হিসেবে যার নাম শোনা যায়, তিনি হলেন শাহিন জাফরি। যিনি পেশায় একজন মডেল এবং বিখ্যাত বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মাসি।

কিয়ারার মা জেনেভিভ জাফরি ও সালমান খান ছিলেন ছোটবেলার বন্ধু। যারা মুম্বাইয়ের বান্দ্রায় একসঙ্গে বড় হয়েছেন। জেনেভিভই সালমানের সঙ্গে তার বোন শাহিন জাফরিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর পরেই তাদের মধ্যে প্রেমের শুরু।

আর শাহিন জাফরি ও জেনেভিভ হলেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। তাই কিয়ারা হলেন অশোকের প্রপৌত্রী। এ পরিবারে সালমানের এন্ট্রি সব কিছু বদলে দিয়েছিল।

সালমান খানের তখন বয়স ছিল মাত্র ১৯ বছর। শাহিনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ভাইজান। শাহিনের সঙ্গে দেখা করার জন্য তিনি তার কলেজের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। খান পরিবারও শাহিনকে খুব পছন্দ করত এবং তাদের বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল।

এরপর অভিনেত্রী সংগীতা বিজলানীর আগমনে সালমান ও শাহিনের সম্পর্কে ফাটল ধরে যায়। সংগীতার সঙ্গে সালমানের ঘনিষ্ঠতায় ক্রমেই দূরে সরে যেতে থাকেন শাহিন। তবে বিচ্ছেদের পরও কিয়ারা আদভানির পরিবারের সঙ্গে সালমানের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

খামারকান্দিতে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

কিয়ারার পরিবারে কে ছিলেন সালমানের প্রেয়সী?

Update Time : ০৬:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬