০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধুনটে সাবেক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু হাসান ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রাতে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী এলাকায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর ধুনট উপজেলা ছাত্রদলের নেতা রাজু আহমেদ বাদী হয়ে আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে আবু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আবু হাসান সাগরকে বুধবার আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে সাবেক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৭:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬