০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী দিশা পাটানির

আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন–এর পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে যুক্ত হলেন তিনি।

অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা–র প্রথম কিস্তি দ্য পোর্টাল অফ ফোর্স– এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশার। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে ‘জেসিকা’ নামের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। বলিউডে প্রায় এক দশক কাজ করার পর এই আন্তর্জাতিক প্রজেক্টকে দিশার ক্যারিয়ারের বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

হলিউডে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দিশা পাটানি বলেন, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাকে তিনি শিক্ষণীয় অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন।

হলিউডে কাজ প্রসঙ্গে দিশা বলেন, “গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গাতেই গ্রহণযোগ্যতা পায়।”

অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, দেশের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পারাটা তাঁর জন্য বড় অনুপ্রেরণা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভৌগোলিক সীমা অতিক্রম করে সিনেমাটি বিশ্বের নানা প্রান্তের দর্শকদের আনন্দ দেবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী দিশা পাটানির

Update Time : ০৭:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬