০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৪০ বছর বয়সে বিশ্বকাপের নায়ক, কেপ ভার্দের গোলরক্ষক কে এই ভোজিনহা?

শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর দু’হাত দিয়ে মুখ ঢেকে কান্না। চারপাশ থেকে ছুটে এলেন সতীর্থরা। কেউ তাকে জড়িয়ে ধরলেন, কেউ কাঁধে হাত রাখলেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা চোখের জল তখন শুধু স্রেফ তার আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং একটি দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গর্বের মুহূর্তের প্রতিচ্ছবি হয়ে রইলো।

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে জনসংখ্যার বিচারে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। আর এই অবিশ্বাস্য ফলের সবচেয়ে বড় নায়ক ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।

কে এই ভোজিনহা?
বিশ্বকাপের মঞ্চে বড় অঘটনগুলোর পেছনে প্রায়ই থাকেন কোনো না কোনো অপ্রত্যাশিত নায়ক। এবার সেই ভূমিকায় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলকিপারের অবিশ্বাস্য পারফরম্যান্স এখন ফুটবল বিশ্বে ‘টক অব দ্য টাউন’। ফেরান তোরেস, পেদ্রি ও আইমেরিক লাপোর্তের নিশ্চিত গোলের সুযোগ ফিরিয়ে দিয়ে স্পেনের বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। তবে ফুটবল বিশ্ব তাকে চেনে ‘ভোজিনহা’ নামেই। পর্তুগিজ ভাষায় যার অর্থ ‘ছোট দাদি’। ছোটবেলায় বাবা ছিলেন সেনাবাহিনীতে, আর মা কাজে ব্যস্ত থাকতেন। তাই শৈশবের বেশিরভাগটাই কেটেছে দাদা-দাদির কাছে। সেখান থেকেই তার ডাকনাম হয়ে যায় ‘ভোজিনহা’, পর্তুগিজ ভাষায় যার অর্থ ‘ছোট দাদি’।

কেপ ভার্দের সাও ভিসেন্তে শহর থেকে শুরু হয়েছিল ভোজিনহার ফুটবলযাত্রা। এরপর আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন ক্লাবে খেললেও তার জার্সিতে নাম হিসেবে ছিল একটাই—‘ভোজিনহা’।

কেন এই নাম? এর ব্যাখ্যা দিতে গিয়ে চলতি বছরের শুরুতে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যখন অ্যাঙ্গোলায় খেলতে যাই, সেখানে জোসিমার নামের আরেকজন গোলরক্ষক ছিল। তখন আমি বলেছিলাম, জার্সিতে ‘জোসিমার-২’ লিখব না। কেপ ভার্দেতে সবাই যেহেতু আমাকে ভোজিনহা নামেই চিনত, তাই সেই নামটাই রেখে দিয়েছি।”

বর্তমানে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসের হয়ে খেলেন ভোজিনহা। তবে তার ফুটবল-জীবনের পথচলা ছিল দীর্ঘ ও বিচিত্র। কেপ ভার্দে, অ্যাঙ্গোলা, মলদোভা, সাইপ্রাস, স্লোভাকিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়ে ভোজিনহা বলেন, “নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি কেঁদেছি কারণ আমার দাদা-দাদি আজ বেঁচে নেই। তারা আমার জন্য অনেক কিছু করেছেন।” মায়ের কথাও মনে পড়েছে তার। ভিসা জটিলতার কারণে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি। তিনি বলছিলেন, আমার মা এখানে থাকতে পারেননি। ভিসা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবে সময়মতো সবকিছু করা সম্ভব হয়নি।’

রাতারাতি জনপ্রিয়তা বাড়ছে
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে।স্পেনের সঙ্গে ০–০ গোলে ড্র হওয়া ম্যাচের পর কয়েক ঘণ্টার মধ্যেই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ৫ লাখ থেকে বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ লাখে। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে তার অসাধারণ গোলকিপিং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।

ভোজিনহার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ফুটবল তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসা করে পোস্ট দিয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। লিখেছেন, “কেপ ভার্দের গোলরক্ষক সত্যিই অবিশ্বাস্য, ওয়াও!”

সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিক্সনও প্রশংসায় ভাসিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষককে। তার ভাষায়, ‘আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই একটি পয়েন্ট কেপ ভার্দের প্রাপ্য ছিল। আজকের রাতটা শুধু তাদের। ভোজিনিয়াকে কাঁদতে দেখে আমার নিজেরই প্রায় কান্না চলে আসছিল।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

৪০ বছর বয়সে বিশ্বকাপের নায়ক, কেপ ভার্দের গোলরক্ষক কে এই ভোজিনহা?

Update Time : ০৮:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬