০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমদ গ্রেফতার, পরীমণি বললেন ‘মজা’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদের গ্রেফতারের খবরে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনরা করছেন বিভিন্ন রকম মন্তব্য। অভিনেত্রী পরীমণি বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।

বেনজীর আহমেদের গ্রেফতারের খবর সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন পরীমণি লিখেছেন, ‘মজা।’

উল্লেখ্য, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীরকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের একটি সূত্র। ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে ইন্টারপোল।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাবেক আইজিপি বেনজীর আহমদ গ্রেফতার, পরীমণি বললেন ‘মজা’

Update Time : ০৫:৩৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬