০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দুই গোল, তিন লাল কার্ড এবং নানা নাটকীয়তায় ঠাসা ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শুভসূচনা করেছে স্বাগতিকরা।
ম্যাচের ৯ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল।
১২ জুন ২০২৬, ০২:৫৪ এএম

সিথোলের লাল কার্ডের ধাক্কা সামলানোর আগেই আরও একজন খেলোয়াড়কে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই খেলোয়াড় হারিয়ে মেক্সিকোর বিপক্ষে ৯ জনের দলে নেমে এসেছে সফরকারী দল।

ম্যাচের এক পর্যায়ে মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার জোয়ানে। ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকে সংকেত পেয়ে মাঠের পাশের মনিটরে গিয়ে ফুটেজ পর্যালোচনা করেন রেফারি।

রিপ্লে দেখে তিনি সিদ্ধান্তে পৌঁছান, জোয়ানে হাত চালিয়ে আলভারাদোর মুখে আঘাত করেছেন। ফলে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। এর ফলে ম্যাচের বাকি সময় মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

আগের তিনটি বিশ্বকাপে ছিলেন গোলশূন্য, এবার সেই খরা কাটালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাউল জেমিনেজ হেড থেকে করলেন দারুণ গোল। তার ইতিহাস গড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল মেক্সিকো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে খেলছিল মেক্সিকো। দীর্ঘক্ষণের গোলের খরা কাটল ৬৬ মিনিটে। আক্রমণ তৈরির সময় অসাধারণ দক্ষতা দেখান কুইনোনেস। ডান প্রান্তে থাকা ইসরায়েল রেয়েসের কাছে বল পৌঁছে দেন।

রেয়েস বক্সের ভেতরে নিখুঁত একটি ক্রস তুলে দিলে সেখানে ঠিক জায়গায় উপস্থিত ছিলেন জেমিনেজ। অভিজ্ঞ এই স্ট্রাইকার শক্তিশালী শটে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।

এই গোলটি জেমিনেজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল, আর সেটি এসেছে চতুর্থ বিশ্বকাপ আসরে অংশ নিতে নেমে।

মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে সফেফেলো সিথোলের ভুলের মাশুল গুনতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয়ার্ধে করলেন আরও বড় ভুল। ডিবক্সের ঠিক বাইরে করে বসলেন ফাউল। দেখলেন লাল কার্ড।

আফ্রিকার মিডফিল্ডার সিথোলের দুঃস্বপ্নের রাতে ১০ জনে নেমে এসেছে তার দল। স্বাগতিক মেক্সিকো এগিয়ে আছে ১-০ গোলে। তবে সিথোলের ভুলে আরও চাপ বাড়ল দক্ষিণ আফ্রিকার।

বিরতির পর ভেসে আসা একটি বল ধরে গোলের দিকে একাই এগিয়ে যাচ্ছিলেন মেক্সিকোর ব্রিয়ান গুতিয়েরেস। ঠিক সেই মুহূর্তে তাকে ফাউল করেন সিথোলে। ঘটনাটি পেনাল্টি এলাকার একেবারে কাছাকাছি হলেও রেফারি জানান, ফাউলটি বক্সের বাইরে।

তবে গুতিয়েরেসকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় সরাসরি লাল কার্ড দেখেছেন সিথোলে। ফলে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কোথাও পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ে ব্যবধান ১-০ তেই থেমেছে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।

ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ৮ মিনিটের মাথায় গোল পায় মেক্সিকো। এরপর থেকে তারা আক্রমণের ধার বাড়িয়েছে। ৫৮ শতাংশ বল দখলে রেখে স্বাগতিকরা ১০ বার গোলে শট নিয়েছে। লক্ষ্যে ছিল দুবার। দক্ষিণ আফ্রিকা সেখানে মোট শট দুইটি।

তবে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল আফ্রিকানরা। লম্বা পাসে ক্ষিপ্র গতিতে এগোলেও মেক্সিকোর রক্ষণে থেমেছে সব আক্রমণ। উল্টো স্বাগতিকদের উদযাপনের শুরু হতে পারত ম্যাচের ৬ মিনিটের মাথায়। সেবার মেক্সিকোর উদযাপনের উপলক্ষ দমিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন।

তবে পরের দফায় পারেননি। জুলিয়ান কুইনোনেসের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়েছে। শুরুর আট মিনিটের মাথায় এগিয়ে যায় মেক্সিকো। এরপর ৪৩ মিনিটে আরেকবার গোলে শট নিয়েছিলেন কুইনোনেস। সেবার ফেরে গোলবারে বল লেগে। এর দুই মিনিট আগে দারুণ এক সেইফ করে ব্যবধান ১-০ তে আটকে রাখেন রনওয়েন।

মিনিট কয়েক আগেই দলকে বাঁচিয়ে দিয়েছিলেন রনওয়েন উইলিয়ামস। পরের দফায় পারলেন না। জুলিয়ান কুইনোনেসের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়েছে। শুরুর আট মিনিটের মাথায় তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে গেল মেক্সিকো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছে মেক্সিকো। অনুমিতভাবেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া নেই দলে।

ওচোয়ার পরিবর্তে গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে রাউল রাঙ্গেলকে। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে ডিফেন্ডার সিজার মন্টেসের বাহুতে। আক্রমণভাগে রয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস, সঙ্গে থাকছেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাদো।

মেক্সিকোর শুরুর একাদশ

রাউল রাঙ্গেল (গোলরক্ষক), জেসুস গালিয়ার্দো, জোহান ভাসকেস, সিজার মন্টেস (অধিনায়ক), ইসরায়েল রেয়েস, ব্রিয়ান গুতিয়েরেস, আলভারো ফিদালগো, এরিক লিরা, রবার্তো আলভারাদো, জুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেস।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

Update Time : ০৬:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬