বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূরুল ইসলাম (৬০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নূরুল ইসলাম দাবি করেন যে, তিনি রেজিস্ট্রি কবলা দলিলমূলে জমিটি ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছও রোপণ করেছেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার (১ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জমি সংক্রান্ত ভাগ-বণ্টন বিরোধের জের ধরে একই গ্রামের নূর মোহাম্মাদ আলী, জাফর আলী, জহুরুল ইসলাম ও নূর নাহারসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার দখলীয় জমিতে প্রবেশ করেন। পরে তাদের মধ্যে দুজন তার রোপণ করা একটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, গাছটির মূল্য প্রায় ৩০ হাজার টাকা এবং এতে তার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তফসীলভুক্ত সম্পত্তির বর্ণনা জেলা-বগুড়া, থানা-ধুনট, মৌজা-বানিয়াগাঁতী, জে.এল নং-৭৮, আর এস খতিয়ান নং-১২৯১, দলিল নং- ৭১৩৪ তারিখ ২০১২ ইং রকমঃধানী পরিমানঃ১৬ শতক
দাগ নং -৫৫২। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















