সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে দুজন ও সন্দেহজনক হামে আট জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সারা দেশে ৫৭৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, গত বৃহস্পতি ও বুধবার পাঁচ জন এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল অধিদপ্তর।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৯৪৩ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















