১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

অপেক্ষার পালা শেষ। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে। ৩৯ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার স্বপ্নের কেন্দ্রে আছেন। অধিনায়ক হিসেবে তিনি আরও একটি ঐতিহাসিক অধ্যায় লিখতে চাইবেন। ইতোমধ্যে তার ঝুলিতে আছে ২০২২ বিশ্বকাপ শিরোপা, দুটি কোপা আমেরিকা ট্রফি এবং জাতীয় দলের হয়ে অসংখ্য রেকর্ড।

মেসির পাশে দিবু মার্তিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে হচ্ছে।

স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। রিয়াল মাদ্রিদের এই তারকা অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।

তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি।

চূড়ান্ত দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মিয়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), নিকো গনজালেজ (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

Update Time : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬