১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বনানী কবরস্থানে গিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি সেখানে যান। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দলের শীর্ষ নেতা ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এরপর তিনি বনানী কবরস্থানে যান। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।

দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬