০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধুনটে মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে কওমী মাদ্রাসার হেফজ শাখার এক শিক্ষিকাকে (১৫) অপহরণের মামলায় পাভেল হোসেন আছলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাভেল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামের আজিবর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর খাদুলী দক্ষিনপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে একজন কোরআন শরীফের হাফেজ। মেয়েটি জোড়শিমুল-ভালুকাতলা কওয়ামী মাদ্রাসার হেফজ শাখার শিক্ষকা। ওই শিক্ষিকাকে ছয় মাস ধরে প্রেমের প্রস্তাব দেন পাভেল হোসেন। কিন্ত শিক্ষিকা তার প্রেম প্রস্তাবে রাজী হননি।

একপর্যায়ে ওই শিক্ষকা বিষয়টি তার মা-বাবার মাধ্যমে পাভেলের বাবাকে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাভেল হোসেন। এ অবস্থায় ওই শিক্ষিকা গতকাল শনিবার দুপুরে বাবার বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় জোড়শিমুল-ভালুকাতলা কওমী মাদ্রাসার দিকে রওনা হন।

পথিমধ্যে বিকেল সাড়ে ৩টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা পরিবর্তনের সময় পাভেল ও তার লোকজন ওই তাকে অপহরণ করেন। এ সময় শিক্ষিকার চিৎকারে ভালুকাতলা গ্রামে কাঠ গাছের বাগানের ভেতর থেকে তাকে উদ্ধার ও পাভেল হোসেনকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষিকার বাবা বাদি হয়ে পাভেল হোসেন ও তার বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার

ধুনটে মাদ্রাসার শিক্ষিকাকে অপহরণ, যুবক গ্রেফতার

Update Time : ০৬:৪৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬