০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় রিকশা-ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেমি আকতার(৪০), ও তার কুড়ি বছর বয়সী মেয়ে তনু আকতার। ওই ঘটনায় রিকশা-ভ্যান চালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশা-ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারএবং আহত রিকশা-ভ্যান চালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও বলেন, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

Update Time : ০৫:১৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬