দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে একথা বলেন তিনি।
আমির বলেন, অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ড ও সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। তবে সরকার এটি স্বীকার করে না। এটি জনগনের সাথে ধোকাবাজি ও প্রতারণা।
তিনি বলেন, শরীয়তপুরে রোগীর স্বজদের আক্রমণে চিকিৎসক নাসির ইসলাম মারা যাওয়ার উপক্রম। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং বিচার চাই। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলা অভিযোগ এনে তার উপর এমন হামলা করা হয়েছে। এটি তদন্তের বিষয়। তাই বলে এভাবে আইন নিজের হাতে তুলে নিলে একটি দেশ সভ্যভাবে গড়ে উঠতে পারবে না। সরকারের কাছে দাবি, স্বাস্থ্যখাতে মানুষের সস্তিকর করা হোক। এভাবে দেশ চলতে পারে না। ফেয়ার সোসাইটি চাই। সব সরকারই ক্ষমতায় এসে বলে, আগের চাইতে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এই আগ’টা কে, সেটিই বুঝতে পারলাম না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























