০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ধুনটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণ মামলার পলাতক আসামি আবদুল কাদের ফকির (৭০) ধরা পড়েছেন। ধুনট থানা পুলিশ ও র‌্যাব-১২ যৌথ অভিযানে সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

মামলা সূত্র, পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেফতার আসামি আবদুল কাদের ফকির বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি গ্রামের মৃত রবিয়া ফকিরের ছেলে। তিনি তার মেয়ে বেগম খাতুনকে একই ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সঙ্গে বিয়ে দেন। মহরম আলী চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়িতে কেউ না থাকায় আবদুল কাদের ফকির মাঝে মাঝে এসে মেয়ে-জামাইয়ের বাড়িঘর দেখাশোনা করতেন।

গত ৩ এপ্রিল তিনি (কাদের) মেয়ের বাড়িতে আসেন। তিনি প্রতিবেশীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নাতনি সম্বোধন করে ঘর পরিষ্কার করার জন্য তাকে বাড়িতে ডেকে নেন। শিশু মেয়েটি ঘর পরিষ্কার করার জন্য ঢুকলে আবদুল কাদের ফকির তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানায়। ওই দিন শিশুটির বাবা ধুনট থানায় আবদুল কাদের ফকিরের বিরুদ্ধে মামলা করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আবদুল কাদের ফকির পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। এর আগে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে নামবে লাখো মানুষের ঢল

ধুনটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Update Time : ০৬:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬