০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

রবীন্দ্রচর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে: রিজভী

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি বাঙালির মানবিক চেতনা, মনন ও জাতিসত্তার অন্যতম প্রধান ভিত্তি।

‎সোমবার (১১ মে) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আয়োজনে চার দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন এ অনুষ্ঠান হয়।

‎রিজভী বলেন, রবীন্দ্রচর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে আন্তর্জাতিক মানবতাবোধে উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা ও উপন্যাস আমাদের মনকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে তোলে। সমাজের নানা পঙ্কিলতা, কুটিলতা ও অপকর্ম থেকে মুক্ত হতে রবীন্দ্রচর্চার বিকল্প নেই।

রবীন্দ্রসংগীত মানুষের মনকে এক ধরনের স্বর্গীয় আবহে নিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন খারাপের সময়, বিষণ্নতার সময় রবীন্দ্রসংগীত আমাদের নতুন শক্তি দেয়।

তিনি বলেন, বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে, যা তার বিশ্বজনীনতারই প্রমাণ।

এই নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও জাতিসত্তা নির্মাণে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অবদান অপরিসীম। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ ও জসীমউদ্দীনের মতো কবি-সাহিত্যিকরা আমাদের জাতিসত্তার অপরিহার্য উপাদান।

‎রিজভী বলেন, যখন কোনো স্বৈরাচারী শক্তি মানুষকে বন্দি করে রাখতে চায়, তখন নজরুল বিদ্রোহের মন্ত্রণা দেন, আর রবীন্দ্রনাথ মানুষকে মানবতা ও সৌন্দর্যের পথে আহ্বান করেন। তাই রবীন্দ্রনাথ বাংলাদেশের এক অমূল্য সম্পদ।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রত্যাহিক জীবনে সঙ্গে জড়িত। প্রেমে-প্রার্থনায় তথা যাপিত জীবনে তিনি অনুপ্রেরণা দিয়ে থাকেন। অনেক বলে থাকেন তিনি ব্রিটিশের পক্ষে ছিলেন। বিষয়টি এমন নয়। তিনি আজীবন সত্যের পক্ষে ছিলেন। এ সময় রেজাউদ্দিন স্টালিন নাইট খেতাব প্রত্যাহারসহ ব্রিটিশ বিরোধিতার অনেকগুলো উদাহরণ তুলে ধরেন।

আলোচনা শেষে রবীন্দ্রনাথের অচলায়তন নাটক মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

রবীন্দ্রচর্চা মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে মুক্ত করে: রিজভী

Update Time : ০৬:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬