স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তাদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনসিপি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























