০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টেয়ার্টের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর গুলশানের মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি জেমস স্টেয়ার্টের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন (ভারপ্রাপ্ত), মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা অংশ নেন।

বৈঠকে নির্বাচন পরবর্তী বাংলাদেশ-আমেরিকার মধ্যকার সম্পর্ক, জুলাই সনদ ও গণভোট, মানবাধিকার, সুশাসন, নারীর ক্ষমতায়ন, সাম্প্রতিক বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় অবস্থান ব্যক্ত করা হয়েছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ন্যায্যতা ও ভারসাম্যকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকে আমরা জুলাই সনদ, হিউম্যান রাইটস কমিশন, সচিবালয়ে আলাদাভাবে বিচার বিভাগ গঠন প্রসঙ্গ, গণতন্ত্র ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা যেহেতু বর্তমান সরকারের সঙ্গে জোটবদ্ধ আছি, সে ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে জোট থাকবে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে।

আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি ‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা এবং ভারসাম্যপূর্ণ।’ আমরা ওই চুক্তির ৮-৯টা বিষয় নিয়ে আলোচনা করেছি। যেগুলো আসলে বাংলাদেশের জন্য অকল্যাণকর মনে হয়েছে। সেই বিষয়ে পরবর্তী সময়ে আবার আলোচনা করার কথা বলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

মার্কিন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

Update Time : ০৭:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬