০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) বিকালে গাবতলী উপজেলারব দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শশী আক্তার ওই এলাকার মো. সবুজ প্রামানিকের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

Update Time : ০৬:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬