০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র : এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষে নতুন অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার এলাকায় নতুন এ অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন,এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার খুরশীদ আলমের সভাপতিত্বে ও নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম কায়ছার রেজার সঞ্চালনা অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গ্রাহকসেবা দ্রুত নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের নতুন অভিযোগ কেন্দ্র : এমপি মোশারফ

Update Time : ০৬:২৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬