০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সুখবর পেলেন বাংলাদেশ দলের একাধিক তারকা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার।

র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন, লিটন দাস আর অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ।

বুধবার আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে এসব তথ্য জানা গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে মোট ১৮ উইকেট নিয়েছেন রানা, শরীফুল ও মোস্তাফিজ। এর মধ্যে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া রানা ১৬ ধাপ এগিয়েছেন, তার বর্তমান অবস্থান ৪৮।

তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া শরীফুল এগিয়েছেন ১১ ধাপ, এই মুহূর্তে আছেন ২৮তম পজিশনে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪১তম স্থানে।

সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এ ব্যাটসম্যান এখন ৩২তম স্থানে। এছাড়া একটি ফিফটিসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ৬৫তম।

ব্যাটিং-বোলিং দুটির সমন্বয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে।

৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুখবর পেলেন বাংলাদেশ দলের একাধিক তারকা

Update Time : ০৬:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬