০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নেটিজেনদের কটাক্ষের শিকার সাই পল্লবী!

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই তার স্বাভাবিক অভিনয় আর মায়াবী উপস্থিতির জন্য প্রশংসিত। তবে এবার তিনি প্রশংসার চেয়ে বেশি আলোচনায় এসেছেন এক বিতর্ককে কেন্দ্র করে।

নিতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ-এ ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন তিনি—আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে সমালোচনা।

সম্প্রতি আমির খান প্রযোজিত ‘এক দিন’ ছবির প্রচারে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন সাই পল্লবী। আগামী ১ মে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে আমির পুত্র জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘এক দিন কি মেহফিল’ নামে এক সংগীতানুষ্ঠানে অতিথি ও সংবাদকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন সাই।

কিন্তু হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে গিয়ে কিছুটা অসুবিধায় পড়েন তিনি। একপর্যায়ে হাসিমুখেই স্বীকার করেন যে তার হিন্দি খুব ভালো নয়। তার এই স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় নানা সমালোচনা ও ট্রলিং।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রামায়ণ-এর মতো একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কাহিনিতে ‘সীতা’র মতো চরিত্রে তাকে কেন নেওয়া হলো। কেউ কেউ মন্তব্য করেছেন, সাধারণ হিন্দি বলতেই যিনি হিমশিম খান, তিনি কীভাবে এমন একটি চরিত্রে অভিনয় করবেন। আবার অনেকে ধারণা করছেন, ছবির হিন্দি সংস্করণে হয়ত তার কণ্ঠ ডাব করা হতে পারে।

তবে সমালোচনার পাশাপাশি সমর্থনও পেয়েছেন এই অভিনেত্রী। অনেক ভক্তের মতে, ভাষাগত সীমাবদ্ধতা ভারতীয় চলচ্চিত্রে নতুন কিছু নয়। তারা উদাহরণ হিসেবে ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উল্লেখ করে বলেছেন, তাদের ক্ষেত্রেও শুরুতে একই সমস্যা ছিল, তবুও তারা সফল হয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেটিজেনদের কটাক্ষের শিকার সাই পল্লবী!

Update Time : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬