বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়িতে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে দুই ভাইসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























