০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা তাওহীদ হৃদয়

ম্যাচ জেতানো দুটি জুটিতে নেতৃত্ব দিলেন। মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। ৭৭ রানে হারায় ৩ উইকেট।

সেখান থেকে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ২৮ বলে ৫৭ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হৃদয়।

শেষ পর্যন্ত ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। মারকুটে এই হাফসেঞ্চুরি ইনিংসে ২টি চার আর ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা তাওহীদ হৃদয়

Update Time : ০৬:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬