০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণ,গ্রেফতার ৪

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ভুক্তভোগী পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার সান্তাহার লোকো কলোনি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পোস্ট অফিসপাড়ার নূর ইসলাম বাবুর ছেলে সাহেদুল ইসলাম সাহেদ (২১), শেখ আবদুল বারেকের মেয়ে রুনা বেগম (৪৫), সান্তাহার পূর্ব লোকো কলোনির তহিদুল ইসলামের ছেলে মিঠু হোসেন (২৭) ও আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন (২০)।

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ওই গৃহবধূ সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে নারীসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণ,গ্রেফতার ৪

Update Time : ০৫:৪৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬