০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় দুই মাদক সেবনকারীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবী জীবন মোল্লা (১৯) ও সোহাগ মন্ডলকে (৩৭) ২ মাস করে কারাদন্ড প্রদান করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তৌহিদুল ইসলাম ফোর্সসহ উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত নির্জন একটি ঘরে মাদক সেবনকালে উপজেলা শহরতলা এলাকার রশিদ মোল্লার ছেলে জীবন মোল্লা (১৯) ও ডিমশহর গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে সোহাগ মন্ডলকে (৩৭) আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা অনুযায়ী ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহামন জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদ্বয়কে আজ বুধবার (২২ এপ্রিল) বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুপচাঁচিয়ায় দুই মাদক সেবনকারীর কারাদন্ড

Update Time : ০৫:৪৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬