০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) তাদেরকে এই কারাদন্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ এই আসামিদের গ্রেফতার করে কারাদন্ড দেওয়া হয়।

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো-বগুড়া সদরের বড় ধাওয়া গ্রামের ছবেদ আলীর ছেলে নূর নবী (৪০), ভবানীগঞ্জের আব্দুল বাজা আকন্দের ছেলে রনি (৩৮), সোনাতলা উপজেলার সাবাসপুর এলাকার হাফিজারের ছেলে উজ্জল (৩৮), একই উপজেলার আগুনিয়াতাইর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত জয়নালের ছেলে নুর আলম (৩৫)।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচজন আসামিকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থদন্ড দেন। সেইসাথে ঘটনাস্থলেই উদ্ধার করা গাঁজা ধ্বংস করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

Update Time : ০৬:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬