০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আইপিএলে অভিষেক শর্মার নতুন রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মা। এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২০০০ রান পূর্ণ করেছেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে তিনি এই রেকর্ড করেন।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ আক্রমণাত্মক ইনিংস খেলেন অভিষেক। মাত্র ২২ বলে ৫৯ রান করেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। বিশেষ করে অফ স্পিনার ম্যাথিউ শর্টের বিপক্ষে তিনি বেশ আক্রমণাত্মক ছিলেন।

তিনি ভেঙে দিয়েছেন বীরেন্দর শেবাগের দ্রুততম ২০০০ রানের রেকর্ড। অভিষেক এই কীর্তি গড়তে খেলেছেন ১১৯৪ বল, যেখানে শেবাগের লেগেছিল ১২১১ বল।

তবে আইপিএলে সবচেয়ে দ্রুত ২০০০ রান করার রেকর্ড এখনো রয়েছে আন্দ্রে রাসেলের দখলে, যিনি মাত্র ১১২০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইপিএলে অভিষেক শর্মার নতুন রেকর্ড

Update Time : ০৬:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬