০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কেশবপুরে অযত্নে অবহেলায় অস্তিত্ব সংকটে বহু বছরের পুরনো জমিদার বাড়ি

ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন যশোরের কেশবপুরের বহু বছরের পুরনো জমিদার বাড়ির খবর কেউ রাখে না। উপজেলার কপোতাক্ষের তীরে সরসকাটি গ্রামে ইংরেজ শাসনামলে নির্মিত হয় এ জমিদার বাড়িটি।যা কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। বাড়িটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অযত্নে অবহেলায় অস্তিত্ব সংকটে পড়েছে। বাড়িটি পূরাকীর্তি হিসেবে সংরক্ষণের দাবি স্থানীয়দের।

এলাকাবাসী জানায়, ১৭৫৭ সালের পর ইংরেজ শাসনামলে জমিদারী প্রথা চালু হলে কেশবপুর উপজেলার সীমান্তবর্তী সরসকাটি এলাকার জমিদার মথুরা রায় সান্ডুলি তার কাছারী বাড়ি হিসেবে ৮ কক্ষের ভবনটি নির্মাণ করেন। সেসময় এখান বসে বিভিন্ন অঞ্চলের প্রজাদের কাছ থেকে কর-খাজনা আদায় করা হতো। যেসব জমিদাররা খাজনা আদায় করতেন তাদের মধ্যে সরসকাটির মথুরা রায় সান্ডুলির জমিদার বাড়িটি অন্যতম।

তবে কত সালে বাড়িটি তৈরি হয় তা জানা যায়নি। চুন-শুড়কির নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী মুঘল সম্রাজ্যে স্মৃতি বহন করে বলে প্রত্নতত্ত্ব বিদদের ধারণা। বাড়িটির সামনের বারান্দার দুই পাশ দিয়ে ওঠা-নামার সীঁড়ি আজও বিদ্যমান। বাড়িটির বারান্দায় এক মিটার পুরু ১২টি পিলারের উপরে মিনার আকৃতির। যা খোলা প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হতো। দীর্ঘ দিনেও এ পুরাকীর্তি পুণঃসংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে অস্তিত্ব সংকটে রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, জমিদার মথুরা রায় সান্ডুলির শেষ বংশধরের ৩ একর সম্পত্তিসহ দুই সহদর ছিল। তারা হলেন, সতিস রায় সান্ডুলি ও মতি রায় সান্ডুলি। ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় এ বাড়িসহ সকল সম্পত্তি অন্যের দখলে চলে যায়।
এরমধ্যে সতিস রায় সান্ডুলির জমি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল কাদের ও মতি রায় সান্ডুলির জমি এলাকার রাজ আলী গাজী, আহাদ গাজী, এরশাদ গাজী, আকছেদ গাজী ও আকবর আলী গাজীর দখলে রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে জমিদার মথুরা রায় সান্ডুলির ওয়ারিশ দাবি করে যশোরের বাসিন্দা বাসু রায় সান্ডুলি যশোর আমলী আদালতে একটি মামলা করেছেন। যা আদালতে বিচারাধীন থাকায় জমিদার বাড়িটির ভগ্নাবশেষ আজও অখ্যাত রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূরাকীর্তির একতলা ভবনটি ৮কক্ষ বিশিষ্ট। যার ছাদে উঠতে মাঝখান দিয়ে সীঁড়ি ঘর ব্যবহার করা হতো। এর ছাদ লোহার কড়ে-বর্গায় নির্মিত। আবর্জনায় ভরা পুরাকীর্তিটি রক্ষনাবেক্ষণের অভাবে জ¦রাজীর্ণ হয়ে পড়েছে। চুন শুড়কির গাথুনির ভবনটি ভিন্ন রঙ ধারণ করে আজও দন্ডায়মান।

বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি হিসেবে জমিদার বাড়িটি সংরক্ষণ করে এর পুণঃসংস্কার করলে এ বাড়িটি হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেশবপুরে অযত্নে অবহেলায় অস্তিত্ব সংকটে বহু বছরের পুরনো জমিদার বাড়ি

Update Time : ০৭:৫৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬