০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

উৎসবের প্রস্তুতি গ্রাম থেকে শহরে

রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সার্বজনীন এই উৎসব ঘিরে দেশের অন্যান্য স্থানের মতো খুলনা অঞ্চলেও চলছে বর্ষবরণের প্রস্তুতি। নগর থেকে গ্রাম- নতুন বছর ঘিরে সর্বত্রই উৎসবের আমেজ।

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন চলছে শোভাযাত্রার প্রস্তুতি, তেমনি চড়ক পূজার বাদ্য বাঁজছে গ্রামাঞ্চলে।

পঞ্জিকার দিন-লগ্ন অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্র সংক্রান্তি হওয়ায় দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, রূপসা, দিঘলিয়া, ফুলতলাসহ জেলার বিভিন্ন উপজেলায় একইসঙ্গে চলছে সংক্রান্তি ও বৈশাখীর আয়োজন। এই সময়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

দাকোপের বাসিন্দা অ্যাড. ধীমান মণ্ডল বলেন, ‘বর্ষবরণ বাঙালির প্রাণের উৎসব। এখানে কোনো ধর্ম-বর্ণ নেই।

তবে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে স্থানীয় হিন্দু সম্প্রদায় গাজন পূজা, মেলা এবং বিশেষ পূজা-পার্বণের আয়োজন করছে। পঞ্জিকা অনুযায়ী এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় আমাদের পয়লা বৈশাখে এই অনুষ্ঠানের আয়োজন হবে।’

চৈত্র সংক্রান্তি নিয়ে কথা বলেন বটিয়াঘাটা এলাকার পলাশ মণ্ডল। তিনি বলেন, ‘এই দিনটি উৎসবের।

চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা হবে। খেঁজুর ভাঙা, পিঠে বড়শি ফোঁড়ানো ও পূজা-অর্চনার আয়োজন করা হচ্ছে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, চৈত্র সংক্রান্তি-১৪৩২ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে তিন দিনের কর্মসূচি নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে আল্পনা উৎসব শেষ হয়েছে। উৎসবে শিক্ষার্থীরা নিজস্ব সৃজনশীলতা দিয়ে বিভিন্ন রং ও নকশায় হাদী চত্বরজুড়ে আল্পনা এঁকে ক্যাম্পাসে মনোরম পরিবেশ সৃষ্টি করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উৎসবের প্রস্তুতি গ্রাম থেকে শহরে

Update Time : ০৭:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬