০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বৈভব সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন কাইরন পোলার্ড

রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশীকে দেখে বিস্মিত ও শুভকামনা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। মাত্র ১৫ বছর বয়সে এ ব্যাটার আইপিএলের দুটি ম্যাচে ১৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এমনকি নিজের নামটা তুলেছেন রান সংগ্রাহকদের চূড়ায়। তার ব্যাটিং তাণ্ডবে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ক্রিকেটবিশ্বে।

জাসপ্রিত বুমরাহ, জোফরা আরচার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউডের মতো সেরা বোলারদের প্রথম বল থেকেই যেভাবে তিনি পেটাতে শুরু করেন, তা অবিশ্বাস্য। মুম্বাই ইন্ডিয়ানস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাইরন পোলার্ড এমন কথাই বললেন। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও খোলামেলা কথা বলেন সাবেক এ ক্যারিবীয় ক্রিকেটার।

কাইরন পোলার্ড বলেন, আমার যখন বয়স ১৫ বছর, তখনো স্কুলে ছিলাম। এর পাশাপাশি ক্লাব ক্রিকেট খেলি। তবে সেটি রোমাঞ্চকর ছিল। এখন বিশ্বের সামনে ওই বয়সে কাউকে ব্যাটিংয়ে ঝড় তুলতে দেখা আরও বেশি রোমাঞ্চকর। সে তার তারুণ্যের উচ্ছ্বাসকে নিজের সুবিধার্থে ব্যবহার করছে এবং তার জন্য এটা যেন দীর্ঘকাল বজায় থাকে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটের জন্য।

সাবেক এ ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, আমরা ক্রমাগত প্রতিভাবান খেলোয়াড় তৈরি করছি। আমাদের শুধু তাকে উৎসাহিত করে যেতে হবে। আমি সবসময় একটা কথা বলি—সে যখন এখানে থাকে, তখন যেন আমরা তার জনপ্রিয়তার স্রোতে গা না ভাসাই। আর যদি দুয়েকটা ব্যর্থতা আসে এবং খেলোয়াড়রা তাকে বুঝে ফেলে, তখন আমরা তাকে পথ থেকে ছেঁটে ফেলি।

তিনি বলেন, তার অতীতের কথা পুরোপুরি ভুলে যাই। আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে ব্যক্তিগতভাবে এটাই আমার সবচেয়ে বড় ভয় যে, আমরা সবাই অতিপ্রচারে না ভেসে যাই।’

আইপিএলের চলতি আসরে সূর্যবংশী চার ইনিংসে করেছেন ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান। বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসকে জেতানো ম্যাচে বৈভব সূর্যবংশী খেললেন ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। হাঁকিয়েছেন ৮ চার ও ৭ ছক্কা। এবং ৫০ গড়ে ৪ ইনিংস শেষে তার রান ২০০।

অন্যদিকে রোববার (১২ এপ্রিল) দুই প্রতিপক্ষ তারকা রোহিত ও কোহলি পরস্পরের মুখোমুখি হবেন। তাদের এখনো খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের এ ব্যাটিং কোচ বলেন, লম্বা সময় ধরে খেলা নিয়ে সবারই নিজস্ব প্রেরণার বিষয় থাকে। আপনি ৩৮-৩৯ বয়স নিয়ে বলছেন, অথচ বিশ্বের কোথাও না কোথাও ইমরান তাহির খেলছেন, যার বয়স প্রায় ৪৬-৪৭।

তিনি বলেন, ধোনিও খেলছেন ৪৪ বছর বয়সে। আমিও ৩৯ বছর বয়সে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছি। এসব ক্ষেত্রে ভিন্ন বিষয় প্রেরণা থাকে। এ ক্রিকেটাররা সামগ্রিকভাবে ক্রিকেটের জন্য ভালো করছেন, কিন্তু আমরা তাদের বয়স দেখে বলে দিচ্ছি—এটা করতে হবে, ওটা করতে হবে।

কাইরন পোলার্ড বলেন, আমি বিশ্বাস করি, যেসব খেলোয়াড় দীর্ঘ সময় ধরে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন, তাদের সম্মান জানানো উচিত। কখন অবসরের সময়, সেই সিদ্ধান্তটা তাদেরই নিতে দেওয়া উচিত।

তিনি বলেন, আপনার মতে—এটা একটা রোহিত-কোহলি শো। আমি এটাকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আরসিবি হিসেবে দেখি এবং ব্যক্তিগতভাবে তারা (কোহলি-রোহিত) জীবনের এই অংশটা উপভোগ করুক। তারা এখনো পারফর্ম করছে, ভালো খেলছে।

কাইরন পোলার্ড বলেন, যদি প্রত্যাশা মেটাতে না পারে, তবু সিদ্ধান্তের ভারটা তাদের হাতে থাকুক। পরবর্তী ১০-১৫ বছরের জন্য যারা সুপারস্টার হবে, তাদের পথ দেখানোর জন্য হলেও এমন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৈভব সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন কাইরন পোলার্ড

Update Time : ০৬:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬