০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষ করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ওরিয়ান মহাকাশযান।

স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তিনি ও তার সহযাত্রীরা সবাই সুস্থ আছেন।

১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেন এবং চাঁদের দূরবর্তী অংশ পর্যন্ত পৌঁছে নতুন রেকর্ড গড়েন। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।

এর মাধ্যমে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের দূরত্বের রেকর্ডও অতিক্রম করা হয়েছে। ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানবঘাঁটি স্থাপনের লক্ষ্যেই পরিচালিত হয়েছে এই আর্টেমিস-২ মিশন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

Update Time : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬