০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ায় বসেছিল নক্ষত্রের মেলা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় প্রথমবারের মতো বসেছিল দেশের সংগীত জগতের সবচেয়ে বড় আসর ‘টিএমএসএস চ্যানেল আই মিউিজক অ্যাওয়ার্ডস ২০২৫’। গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার বিলাসবহুল পাঁচতারকা হোটেল ও রিসোর্ট এর উন্মুক্ত প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০তম এই আসরটি সম্পন্ন হয়েছে। টিএমএসএস-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মিলনমেলা ঘটেছিল দেশের কিংবদন্তি ও বর্তমান প্রজন্মের সঙ্গীত জগতের শীর্ষ তারকাদের।

কিংবদন্তি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, রফিকুল ইসলাম, শওকত হায়াত খান বর্তমান প্রজন্মের সিঁথি, মাহতিম শাকিব, এনজেল নূর, ইমরান, কোনাল, লুইপাসহ নবীন-প্রবীণ নক্ষত্রদের মিলনমেলা। শুধু সঙ্গীত অঙ্গনেরই নয়, মিউজিক অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানে আরও এসেছিলেন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পীরাও। কিংবদন্তিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস যেন এক টুকরো নক্ষত্ররাজিতে পরিণত হয়েছিল।

প্রথম বারের মত ঢাকার বাইরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ায় হলো এই আয়োজন। সকাল থেকেই বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ। সন্ধ্যা ৭টার পর অনুষ্ঠান শুরু হলেও বিকেল ৪টা থেকে আমন্ত্রিত অতিথিদের আগমন ঘটতে থাকে। ব্যান্ড পার্টির বাজনা, রঙিন ব্যানার-ফেস্টুন আর তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে চারপাশ। বিকেল গড়াতেই ভেন্যুতে ভিড় বাড়ে, সন্ধ্যা নামতেই সবুজ মাঠের আলো ঝলমলে মঞ্চে শুরু হয় জমকালো আয়োজন। মেঘলা আকাশে মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে গেলেও বৃষ্টি ছিলো না। তাই হাজারেরও বেশি দর্শক খোলা আকাশের নীচে বসে অনুষ্ঠান উপভোগ করলেও চৈত্রের গরম তাদের ক্লান্ত করতে পারেনি।

কাউন্টডাউনের মাধ্যমে ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় ‘ধনধান্যে পুুষ্পে ভরা, আমাদের বসুন্ধরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ সমবেত সঙ্গীতে আবেগঘন পরিবেশ সৃষ্টির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে উঠে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ। উম্মুক্ত প্রাঙ্গনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম প্রমুখ।

মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আজীবন সম্মাননা দেওয়া হয় প্রখ্যাত শিল্পী কনক চাঁপা ও মরমী শিল্পী কাঙালিনী সুফিয়াকে। এরপর একে একে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত, ব্যান্ড, সরকার, গীতিকার, থেকে মিউজিক ভিডিওসহ সঙ্গীতের বিভিন্ন শাখায় শিল্পীরা স্বীকৃতি পান।

শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি কিংবদন্তি শিল্পী রুনা, লায়লা, সাবিনা ইয়াসমিন, শওকত হায়াত খান, খুরশিদ আলম বর্তমান প্রজন্মের কোনাল, ইমরান, ঝিলিক, লিজা, মেহরিন মাহতিম শাকিব, সিঁথিসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ায় বসেছিল নক্ষত্রের মেলা

Update Time : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬