০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নিজ নিজ এলাকার উন্নয়নে গতিশীল হতে এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। চলমান সংসদ অধিবেশনে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবনাগুলো নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

সূত্র আরও জানায়, সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া সংসদীয় কার্যক্রমে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদ অধিবেশনে গঠনমূলক আলোচনার জন্য তিনি আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সরকারের মন্ত্রিসভার সদস্য এবং সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজ নিজ এলাকার উন্নয়নে গতিশীল হতে এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

Update Time : ০৭:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬