০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নতুন সাজে নজর কাড়ছেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম

অভিনয় এবং মডেলিংয়ের পাশাপাশি নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে আসছেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তে এই অভিনেত্রী। এবার হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন নায়িকা।

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই লাস্যময়ী মডেল-অভিনেত্রী। মূলত, সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নজরকাড়া এই গোলাপি গাউনে, এই সাজে দেখা গিয়েছিল তাকে।

প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, মিমের পরনে অফ-শোল্ডার সেই গাউনের পেছনে রয়েছে দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলে তিনি যেন এক রাজকীয় আভা ছড়াচ্ছেন। সঙ্গে নানা ভঙ্গিতে পোজ আলাদা মাত্রা এনে দেয়।

ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘গ্রেস, চার্ম, অ্যান্ড আ টাচ অব রয়্যালটি’, অর্থাৎ, লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া। মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। নেটিজেনরা মন্তব্য ঘরে প্রিয় তারকার এই স্নিগ্ধ-রাজকীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ায় বসেছিল নক্ষত্রের মেলা

নতুন সাজে নজর কাড়ছেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম

Update Time : ০৭:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬