০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

সোনাতলায় ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট না করায় পথচারীদের দুর্ভোগ

বগুড়ার সোনাতলা উপজেলার পল্লিতে একটি ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট না করায় পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই মাটি ভরাটের দাবি করেছেন এলাকাবাসী। উপজেলার পাকুল্লা ইউনিয়নের মাঝিপাড়া (পূর্ব সুজাইতপুর) এলাকায় ত্রাণ ও পুনঃবাসন মন্ত্রণালয় একটি ব্রিজ নির্মাণ করে।

সম্প্রতি ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও এখন পর্যন্ত ওই ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট করা হয়নি। ফলে ওই পথ দিয়ে চরাঞ্চলের লোকজনের পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, ওই পথ দিয়ে আশেপাশের প্রায় ১৪টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

এছাড়াও প্রতিনিয়ত স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। কৃষক তাদের উৎপাদিত ফসল হাটে-বাজারে নিয়ে যান ওই পথ দিয়ে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ব্রিজটির নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এছাড়াও ব্রিজের চারপাশে ধান ক্ষেত থাকায় মাটি পাওয়া যাচ্ছে না। তবে মাটি ভরাটের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বগুড়ায় বসেছিল নক্ষত্রের মেলা

সোনাতলায় ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট না করায় পথচারীদের দুর্ভোগ

Update Time : ০৬:৪৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬